• Latest
  • Trending
  • All
সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

December 3, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Tuesday, June 2, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

by Abdul Hoque Liton
December 3, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ
0
সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন
522
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটন

নেত্রকোনার মহেশকোনা ও আশপাশের এলাকায় তরুণদের দায়িত্ববোধ, মানবসেবা এবং দ্বীনি চেতনাকে কেন্দ্র করে এগিয়ে চলা সংগঠন আবাবিল ইসলামী যুব সংগঠন নতুন পরিকল্পনাকে সামনে রেখে আরও সংগঠিতভাবে সমাজ উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে।

গত শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে দয়াগঞ্জ ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সংগঠনটির বিশেষ বৈঠকটি যেন তরুণদের ঐক্য, নিষ্ঠা ও মানবসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

সমাজে পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া সংগঠনটির সদস্য সংখ্যাও বাড়ছে ক্রমাগত। বর্তমানে সংগঠনে ৯৮ জন তরুণ সক্রিয়ভাবে যুক্ত আছেন। বৈঠকে জানানো হয়, এই তরুণ শক্তিকে নিয়ে আগামী দিনে আরও নিয়মিত, সুসংগঠিত এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে, যা সাধারণ মানুষের উপকারেই ব্যবহৃত হবে।

বৈঠকে প্রথমেই সিদ্ধান্ত হয় যে, আগামী ৯ই ডিসেম্বর সদস্যদের একটি দল ৩ দিনের জামাতে অংশ নেবে। এই সময়কে কাজে লাগানো হবে মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য, যা ভবিষ্যতে সংগঠনের সামাজিক কাজকে আরও শক্ত ভিত্তি দেবে বলে আশা প্রকাশ করেন দায়িত্বশীলরা।

এছাড়া শীতের কঠিন পরিস্থিতিতে দরিদ্র মানুষ যেন কষ্টে না থাকে, এই চিন্তা থেকেই নেওয়া হয়েছে ৫ই ডিসেম্বর আটটি গ্রামে কম্বল বিতরণের সিদ্ধান্ত। মহেশকোনা, চল্লিশা ও আশপাশের গ্রামের মানুষের কাছে এই উদ্যোগটি বিশেষ স্বস্তি বয়ে আনবে বলে উপস্থিত সদস্য ও স্থানীয়রা মত প্রকাশ করেন।

See also  তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে বেশ কয়েকটি পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। অনুষ্ঠান ও আয়োজক সম্পাদক পদে তারেক ও ফাহাদ,
যোগাযোগ সম্পাদক পদে,আশিক এবং হাফেজ মোঃ আকাশ, তথ্য ও প্রচার সম্পাদক পদ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ইব্রাহিম। রক্তদান সম্পাদক পদে হাফেজ মাওলানা সাকিব বিন ইদ্রিস, এবং প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসী মিলন।

এসময় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহদি হাসান (মুন্না), কোষাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ, সহকারী মহাসচিব নাজমুল হক সাগর, সমাজসেবা সম্পাদক ঝিলন, তথ্য ও প্রচার সম্পাদক মোসাররফসহ আরও অনেকে।

বৈঠক শেষে তারা জানান, সমাজ পরিবর্তন শুধু স্লোগানে নয়—প্রতিদিনের ছোট ছোট কাজ, মানুষের পাশে দাঁড়ানো, এবং তরুণদের সৎ পথে তুলে নেওয়ার মাধ্যমেই তা বাস্তবায়ন সম্ভব।

See also  ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহদি হাসান মুন্না জানান, আবাবিল ইসলামী যুব সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে৷ রক্তদান, খাদ্য সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, দ্বীনি শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধির ক্লাস, কোরআন শিক্ষা সহ নানা উদ্যোগ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া দিন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা শুধু সমাজ সেবাই করছে না, পাশাপাশি তৈরি করছে একদল দায়িত্বশীল তরুণ।

তিনি আরও জানান, প্রতিবেশী গ্রামগুলোতে যুবকদের মধ্যে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার যে আলো ছড়িয়ে পড়ছে, তা স্থানীয় মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করছে। এই বৈঠক সংগঠনটির তরুণদের মনোবল ও উদ্যমকে আরও দৃঢ় করেছে। শীতবস্ত্র বিতরণ, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক দায়িত্ব সব মিলিয়ে তারা এখন একটি সুসংগঠিত ও পরিপূর্ণ পরিকল্পনা হাতে নিয়ে সমাজসেবার নতুন পথে এগোতে প্রস্তুত হচ্ছে।

দ্বীনি, সামাজিক ও অরাজনৈতিক পরিচয়ের এই সংগঠনটি বিশ্বাস করে,তরুণরাই সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি, আর সৎ উদ্দেশ্য থাকলে ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে।

Tags: সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন
Share209Tweet131
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In