সর্বশেষ

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের খারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—খারুয়া গ্রামের বাসিন্দা মোস্তফা আকন্দ (৫০) ও তার আট বছর বয়সী শিশু পুত্র আব্দুল্লাহ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোস্তফা আকন্দ পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে জনাব খালেক মিয়ার বাড়ির সামনের মাঠে ধানের বীজ ফেলতে …

Read More »

তারাকান্দায় প্রেমের ফাঁদে নারী হত্যা, সেপটিক ট্যাংকে লাশ গোপন; পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১

ইনসেডে,সুফিয়া খাতুন মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয় সেপটিক ট্যাংকে। নিখোঁজের চারদিন পর গলিত লাশ উদ্ধার হলে শুরু হয় তদন্ত। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৩ জুলাই সকাল ১০টার দিকে একটি …

Read More »

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নয়, সাহস থাকলে ভোটের মাঠে আসুন,হুশিয়ারি প্রিন্সের

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন-তেন বা পাতানো নির্বাচনের পক্ষে নয়, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন চায়—এমনই দৃঢ় বার্তা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। সাহস থাকলে রাজনৈতিক মাঠে নামুন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই …

Read More »

ফুলপুরে ২২ বছর পর বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর ইউনিয়নের তৃণমূল সম্মেলন। শনিবার (৫ জুলাই) বিকেলে কাজিয়াকান্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ …

Read More »

নারী বান্ধব রাজনীতি ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: এমরান

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি নারী বান্ধব রাজনৈতিক দল— এমন মন্তব্য করে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” তিনি শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ডভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় …

Read More »

রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—বিএনপি নেতা বাবুল

আব্দুল হক লিটন ময়মনসিংহঃ “আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—শুক্রবার সকালে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় দলের প্রচারকালে এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল। সকাল থেকেই শাহগঞ্জ বাজার, বিভিন্ন চা-স্টল ও দোকানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের মাধ্যমে তিনি স্থানীয় …

Read More »

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে হালুয়াঘাট প্রশাসন: ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে হালুয়াঘাট প্রশাসন: ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ আব্দুল হক লিটনঃ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আলীনূর খান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুঃস্থ …

Read More »

ময়মনসিংহে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ১ জুলাই রাত ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের …

Read More »

ট্রাফিক শৃঙ্খলায় জনসচেতনতা জরুরি: হালুয়াঘাটে চালকদের প্রশিক্ষণে ইউএনও আলীনূর খান

আব্দুল হক লিটনঃ বুধবার দুপুরে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অটো, সিএনজি, মাহেন্দ্র ও বাস চালকদের ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু যানবাহন চালানোর দক্ষতা যথেষ্ট নয়, প্রয়োজন ট্রাফিক আইন সম্পর্কে পরিষ্কার …

Read More »

গফরগাঁওয়ে নৌকাডুবির একদিন পর দুই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার: নিহত বেড়ে ৩

মতিউর রহমান মতি গফরগাঁও প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিন আগের ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। বুধবার (২ জুলাই) সকালে পাগলা থানার টাংগাব ইউনিয়নের মহরখাঁ ঘাট এলাকা থেকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধার …

Read More »

Share with