তাপস কুমার দেবনাথ ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ভালুকা সিটি গার্ডেন–২ এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় মোঃ হাছেন আলীকে আহ্বায়ক এবং মোঃ আজিম উদ্দিন সুমনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির …
Read More »হালুয়াঘাটে নিজ কন্যাকে ধ-র্ষ-ণে-র অ-ভি-যো-গে পিতা গ্রে-প্তা-র
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার জন্মদাতা পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গাবরাখালি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আব্দুর রহিম তার ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আনেন আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী ফাতেমা খাতুন। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে …
Read More »সৌদি আরবে সড়ক দু-র্ঘ-ট-না-য় গফরগাঁওয়ের প্রবাসীর মৃ-ত্যু
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম মোঃ আজিজুল হক (৫১)। বৃহস্পতিবার (৫ মার্চ) সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুড়াইদা শহরে বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জানা যায়, গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে আজিজুল হক দীর্ঘদিন ধরে …
Read More »ময়মনসিংহের ফুলবাড়িয়া মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নি-হ-ত
স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. নয়ন আহমেদ (২৭) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের …
Read More »ময়মনসিংহ-১ আসনের ফল নিয়ে আইনি লড়াই শুরু: ধোবাউড়ায় -প্রিন্স
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ-১ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি দাবি করেন, জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি; বরং কোটি কোটি টাকা, মিথ্যাচার ও সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধোবাউড়া সদরের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্টজন ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত …
Read More »অপরাধ দমনে আলাদা কমিটি গঠনের ঘোষণা আবু ওয়াহাব আকন্দ এমপির
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে আলাদা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পাটগুদাম এলাকার একটি রেস্টুরেন্টে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা …
Read More »দিন-রাত চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত ময়মনসিংহবাসী
মোঃ আব্দুল হক লিটনঃ চুরি, ছিনতাই ও ডাকাতির লাগামহীন ঘটনায় উদ্বেগ-আতঙ্কে দিন কাটছে ময়মনসিংহ নগরবাসীর। দিন-রাতের ভেদাভেদ ছাড়াই ঘটছে অপরাধ। ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে আবাসিক মহল্লা—সবখানেই যেন নিরাপত্তাহীনতার ছায়া। সাম্প্রতিক এক মাসের ব্যবধানে হাজারেরও বেশি অপরাধ সংঘটিত হওয়ার তথ্য উঠে আসায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে। নগরীর কাচারিঘাট, গাঙ্গিনারপাড়, চরপাড়া, ব্রিজ, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা …
Read More »গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিবেদিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়াই সংবাদমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, …
Read More »ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম
স্টাফ রিপোর্টারঃ ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ- সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই, এক ছাদের নিচে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে …
Read More »টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম
স্টাফ রিপোর্টার ময়মনসিংহের হালুয়াঘাটে টিকটকার হালিমকে আটকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, “টিকটকার হালিম আটকের বিষয়টি সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।” তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর পোস্ট তৈরি …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV